Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মো. শাহিন গাজী (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (​৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের একটি দল হাইমচর থানাধীন ২ নং উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামের গাজী বাড়িতে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে আসামির নিজ বসতঘরের পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে থাকা কমলা রঙের ৫১ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

05 September 2026

হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

www.haimcharprotidin.com