Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • ​হাইমচরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

​হাইমচরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

​হাইমচরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

​

হাইমচর প্রতিনিধি:

​চাঁদপুরের হাইমচরে মাদকের ভয়াবহতা রোধে ও তরুণ সমাজকে রক্ষায় থানা পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) বিকেলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। হাইমচর থানার এসআই মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

​বক্তারা বলেন, সমাজ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস মেহনতি, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসু মাঝি এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মো. শাহনেওয়াজ টেলু প্রমুখ।

​এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও সমাবেশে হাইমচর থানার পুলিশ সদস্য, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

17 August 2026

​হাইমচরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

www.haimcharprotidin.com