Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • না ফেরার দেশে চলে গেলেন গাজীপুর ইউনিয়নের মেম্বার হাবিবুর

না ফেরার দেশে চলে গেলেন গাজীপুর ইউনিয়নের মেম্বার হাবিবুর

না ফেরার দেশে চলে গেলেন গাজীপুর ইউনিয়নের মেম্বার হাবিবুর

চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের তিন তিনবার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য (মেম্বার) হাবিবুর রহমান রাঢ়ী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই জনপ্রতিনিধির আকস্মিক মৃত্যুতে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ সহ সকল ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিনের এই জনপ্রিয় জনপ্রতিনিধিকে হারাতে পেরে স্তব্ধ হয়ে পড়েছেন তার নির্বাচনী এলাকা ও গাজীপুর ইউনিয়নের সাধারণ মানুষ। মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ঢাকা থেকে মরদেহ এলাকায় পৌঁছানোর পরে জানাজার ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts