Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

হাইমচরে মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

হাইমচরে মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

হাইমচর অফিস:

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

​শনিবার (৬ জুন) সকালে উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ আহমেদ।

​আলগী দক্ষিণ ইউনিয়নের মধ্য চারভাঙা গ্রামের মৃত তোফাজ্জল হোসেন সরকারের ছেলে মো. আশরাফুল আলম বেঙ্গল সরকার (৩৮) তাঁকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​মাঝের চরের সাহেবগঞ্জ বাজারের দাদান মিয়া মোল্লার ছেলে কুদ্দুস আলী (৩২) তাঁকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার কান্দি গ্রামের সাহেবগঞ্জ বাজারের আলী হোসেনের ছেলে মো. আক্কাস ফকির (৪৫) তাঁকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাহেবগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও অমিত রায় এবং এসি ল্যান্ড মো. নাহিদ আহমেদ পুলিশসহ সেখানে একটি যৌথ অভিযান পরিচালনা করেন। বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে ৩টি ড্রেজারসহ ওই তিনজনকে আটক করে উপজেলা সদরে নিয়ে আসা হয়। পরে অপরাধের গুরুত্ব বিবেচনা করে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের এই সাজা প্রদান করা হয়।

​জব্দকৃত অবৈধ ড্রেজার মেশিনগুলো বর্তমানে নীলকমল ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

​স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায়শই রাতের আঁধারে এবং সুযোগ বুঝে দিনে চরের ফসলি জমি ও নদী থেকে অবৈধভাবে বালু-মাটি কেটে নিয়ে যাচ্ছে। এর ফলে চরাঞ্চলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে, বিলীন হচ্ছে কৃষকের আবাদি জমি। স্থানীয়রা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে সাহেবগঞ্জ এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালাই। নদী থেকে বালু উত্তোলনে সরাসরি জড়িত থাকায় তিনজনকে আটক ও তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

​তিনি আরও জানান, উপজেলার নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts