Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে দুই পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাইমচরে দুই পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাইমচরে দুই পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

​হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি জিআর পরোয়ানাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম এমরান হোসেন মুন্সি (৩৯)। তিনি হাইমচর থানার গন্ডামারা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ হান্নান উদ্দিন এবং এএসআই (নিঃ) মোঃ রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রবিবার (২৪ মে) এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামী এমরান হোসেন মুন্সিকে গ্রেফতার করা হয়।

​পুলিশ জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে হাইমচর থানায় ২০২২ এবং ২০২৩ সালের দুটি মাদক মামলা রয়েছে। মামলা দুটি হলো:

  • ​মামলা নং- ১৪ (তারিখ: ১০/০২/২০২২); জিআর- ৫০/২২ (ফরিদগঞ্জ), ধারা- ৩৬(১) এর ১০(ক)।
  • ​মামলা নং- ৭ (তারিখ: ০৭/০৯/২০২৫); জিআর- ১৫৯/২৫ (হাইঃ), ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪১।

​হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ সোমবার (২৫ মে) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 May 2026

হাইমচরে দুই পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.haimcharprotidin.com