হাইমচর অফিস:
চাঁদপুরের হাইমচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তারেক হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুর সাকিনস্থ বর্ডারপুল থেকে জনতা বাজারগামী ভাইয়া ব্রিক ফিল্ডের সামনের পাকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে তারেককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয় তারেক হাসান হাইমচর থানার পূর্ব চরকৃষ্ণপুর (৩নং ওয়ার্ড) এলাকার আব্দুল কুদ্দুস আকন ও বিলকিছ বেগমের ছেলে।
হাইমচর থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার (৪ মে) যথাযথ পুলিশ প্রহরায় তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।













