Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • মতলব উত্তরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি

মতলব উত্তরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্ফোরণের পাশাপাশি দুর্বৃত্তরা চেয়ারম্যানের বাড়িতে পলিথিনে মোড়ানো দাফনের কাপড় ও আনুষঙ্গিক সরঞ্জাম রেখে যায়, যার সাথে একটি চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার পর চেয়ারম্যানের বাড়ির আঙিনায় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান প্রতিবেশী ও থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত চকলেট বোমা এবং একটি পলিথিনে মোড়ানো কাফনের কাপড়সহ দাফনের সামগ্রী উদ্ধার করেছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলোর সাথে একটি চিরকুট পাওয়া গেছে যাতে অত্যন্ত কড়া ভাষায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন “হঠাৎ বিকট শব্দে আমার বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে এসে দেখি বিস্ফোরণের চিহ্ন। কারা এই কাজ করেছে তা এখনো বুঝতে পারছি না। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে বিস্ফোরক সদৃশ বস্তু ও দাফনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কারা এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং হুমকির সাথে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts