Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • লুটপাট ও দখলমুক্ত আধুনিক হাইমচর গড়বো: এডভোকেট শাহজাহান মিয়া

লুটপাট ও দখলমুক্ত আধুনিক হাইমচর গড়বো: এডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের বিনিময়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী ১২ তারিখ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা জীবন বাজি রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করব।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাইমচর উপজেলার আলগী বাজার সংলগ্ন আল আমিন মহিলা মাদরাসার সামনে থেকে তার নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’-র সমর্থনে আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে অ্যাডভোকেট শাহজাহান মিয়া তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, নির্বাচিত হলে হাইমচরকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে। তিনি বলেন হাইমচর কলেজে অনার্স কোর্স চালু করা হবে এবং দূর-দূরান্তের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলেজের জন্য নিজস্ব বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে।

মেঘনা নদীর ভাঙন থেকে হাইমচরকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এটি বাস্তবায়নই হবে অগ্রাধিকার। হাইমচরে কোনো ধরনের লুটপাট, দখলদারিত্ব বা চাঁদাবাজির স্থান হবে না।

তিনি বলেন, “চাঁদপুর, শরীয়তপুর ও বরিশাল সীমানার চর এলাকা মেঘনা নদী থেকে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেই বালু খেকো ও ভূমিদস্যুদের আস্তানা এই মাটিতে হতে দেওয়া হবে না। পার্শ্ববর্তী জেলার সাথে সীমানা জটিলতায় হাইমচরের যেসব জমি বেদখল হয়েছে, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে তা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ফারুক মোহাম্মদ তুহিন, চাঁদপুর জামায়াতে ইসলামীর নেতা আব্দুল শুকুর মস্তান, চাঁদপুর সদর উপজেলা জামায়াত নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের খান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁদপুর সদর আহ্বায়ক তানিম খান।

গণমিছিলটি উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

/www.bangladeshjamaatislam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts