Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

হাইমচরে দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক:

হাইমচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘দিবা-রাত্রি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২০২৬’-এর জমকালো ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় স্থানীয় মাঠে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা সরদার আব্দুল জলিল মাষ্টার

বিশিষ্ট সমাজসেবক আবদুল জলিল আখন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজান শেখ, বিশিষ্ট সমাজসেবক ফজলু শেখ, অরবিন্দ ফ্যাশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারফ পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য ও সংবাদকর্মী মোঃ আলমগীর হোসেন আসিফ।

প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, “খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আমরা যদি আমাদের তরুণ সমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তবেই তাদের মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে দূরে রাখা সম্ভব।” তিনি তরুণদের সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সম্পূর্ণ টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ পরান আখন। ফাইনাল খেলাটি উপভোগ করতে মোঃ এমরান হোসেনসহ এলাকার সর্বস্তরের ফুটবলপ্রেমী দর্শক ভিড় জমান। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts