Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না: মানিক

আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না: মানিক

হাইমচর অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছি। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখতে পারেন। আমরা নিজেরা কোনো দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না।”

শুক্রবার সকালে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই হাইমচরের দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন নিয়ে আশ্বস্ত করে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব যাতে এই এলাকায় আর নদী ভাঙন না হয়। হাইমচরকে চাঁদপুরের মধ্যে একটি আধুনিক ও নান্দনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আরও যোগ করেন, “আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবকিছুই অত্যন্ত সততার সাথে সম্পন্ন করা হবে।”

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের নেতা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তবে এ দেশ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমরা নিজেরা যেমন দুর্নীতিবাজ হবো না, তেমনি কাউকে দুর্নীতি করতেও দেব না। এই কথাটা সাধারণ মানুষসহ আমাদের প্রতিটি নেতাকর্মীকে মাথায় রাখতে হবে।” এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম।

অনুষ্ঠানে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন শিকদার এর পরিচালনায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মানিক এলাকার মানুষের খোঁজখবর নেন এবং দোয়া কামনা করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

23 January 2026

আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না: মানিক

www.haimcharprotidin.com