Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুরে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন

চাঁদপুরে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেইট বা তোরণের শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়।

সোমবার (১২ জানুয়ারি) এক আনন্দঘন পরিবেশে তোরণটির উদ্বোধন করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার তার আভিজাত্য ও শৃঙ্খলার প্রতীক। জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এই দৃষ্টিনন্দন তোরণটি বিদ্যালয়ের শ্রী বৃদ্ধি করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।” তিনি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবক সদস্যগণ। তোরণটি উদ্বোধনের পর উপস্থিত সকলে মিলে বিদ্যালয় ও দেশের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের একটি আধুনিক তোরণের প্রয়োজন ছিল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

12 January 2026

চাঁদপুরে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন

www.haimcharprotidin.com