Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত, চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) এর সংসদ সদস্য প্রার্থী লেখক ও শিক্ষক আন্দোলনের নেতা মো: জাহাঙ্গীর হোসেন ২৩ ডিসেম্বর, মঙ্গলবার,দুপুরে চাঁদপুর জেলা অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহবায়ক টিপু সুলতান।

কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রধান চাওয়া হচ্ছে- ভাত-কাপড়ের গ্যারান্টি, মানবিক মর্যাদার জীবন, মানুষের জান মালের নিরাপত্তা। যা বাংলাদেশে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শিক্ষা-কাজের নিশ্চয়তা নেই। যুব -তরুণদের সুন্দর ও অগ্রসর জীবনের পথ কেউই রচনা করতে পারেনি স্বাধীনতার ৫৪ বছর পরেও। সবাই কথার ফুলঝুরি ফোটায় কিন্তু যুবকদেরর কর্মসংস্থানের ব্যবস্হা করা হয়নি। অবশিষ্ট যেসব কারখানা আছে তাও আবার ধ্বংসের দিকে ধাবিত।
মানুষের অর্থনৈতিক মুক্তি নেই কিন্তু দুর্নীতির আতিশায্যের গতিপ্রবাহ ঠিকই আছে। ধ্বংসাত্মক সকল কিছু থেকে মুক্তি পেতে গেলে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায়ন করতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দেয়া এখনকার সময়ের দাবি।

উল্লেখ্য: মো: জাহাঙ্গীর হোসেনের দলীয় প্রতীক কাস্তে। তিনি বর্তমানে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র যুগ্ম-মহাসচিব, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ এর সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ এর সহ-সাধারণ সম্পাদক ও পুরাণবাজার বিজয় উৎসবের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts