Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে প্রথম চাইনিজ রেস্তোরাঁ ‘গ্রিন চিলি’র জমকালো উদ্বোধন

হাইমচরে প্রথম চাইনিজ রেস্তোরাঁ ‘গ্রিন চিলি’র জমকালো উদ্বোধন

হাইমচর প্রতিনিধি:

মনোমুগ্ধকর সাজসজ্জা এবং দৃষ্টিনন্দন পরিবেশের মধ্য দিয়ে অবশেষে হাইমচর উপজেলায় চাইনিজ খাবারের নতুন দিগন্ত উন্মোচিত হলো। গত বুধবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হলো ‘গ্রিন চিলি রেস্টুরেন্ট’। স্থানীয়দের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে, মানসম্মত চাইনিজ খাবার পরিবেশনের লক্ষ্য নিয়ে এই রেস্তোরাঁটি যাত্রা শুরু করেছে।

রেস্টুরেন্টটি হাইমচর উপজেলার সদর আলগী বাজার রাজ হোটেলের তৃতীয় তলায় ছাদের উপরে অবস্থিত। শহরের ব্যস্ততা থেকে দূরে, ছাদের এই মনোরম পরিবেশে অতিথিরা খাবারের পাশাপাশি প্রাকৃতিক প্রশান্তিও উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্টটিকে নান্দনিক কারুকাজ ও আধুনিক সজ্জায় সজ্জিত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখানে শিশুদের জন্য রয়েছে খেলাধুলা করার বিশেষ ব্যবস্থা, যা পরিবার নিয়ে আসা ভোজনরসিকদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

বুধবার দুপুরে এক মিলাদ ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব হযরত মাওলানা জুলফিকার হাসান মুরাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে রেস্টুরেন্টটির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, আলগী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রেস্টুরেন্টের পরিচালকগণ জানান, এই উপজেলায় দীর্ঘদিন ধরে মানসম্মত চাইনিজ খাবারের কোনো রেস্তোরাঁ না থাকায় তারা এই অভাব পূরণের লক্ষ্য নিয়ে ‘গ্রিন চিলি’ প্রতিষ্ঠা করেন। তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন যে, গুণগত মান বজায় রেখে সবসময় সেরা খাবারটি পরিবেশন করাই হবে তাদের মূল লক্ষ্য। হাইমচরের ভোজনরসিকদের জন্য সুখবর হিসেবে, রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন উপলক্ষে বর্তমানে ১০% ডিসকাউন্ট সুবিধা চলছে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts