Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে: শাহজাহান মিয়া

হাইমচরে গণসংযোগে জনসম্পৃক্ততা বাড়ছে: শাহজাহান মিয়া

হাইমচর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। তাঁর এই গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসম্পৃক্ততা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে তিনি হাইমচরের তেলির মোড়সহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি উপস্থিত সকলের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “হাইমচরের মানুষের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। আল্লাহ চাইলে জনগণের দুঃখ-কষ্ট দূর করতে, এলাকার সার্বিক উন্নয়নে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

“আসন্ন নির্বাচন হলো জনআকাঙ্ক্ষা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের ধারাবাহিকতা নিশ্চিত করতে জনগণ আমাকে যে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন, তা আমাদের আরও অগ্রগতির পথ খুলে দেবে বলে আমি বিশ্বাস করি।”

গণসংযোগ কর্মসূচিতে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন বাহার, দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান, হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতি আলী আকবর, হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আল আমিন মহিলা মাদ্রাসা সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান, দক্ষিণ আলগী ইউনিয়ন সেক্রেটারি আবু হানিফ, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আল-মামুন, এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগে স্থানীয় জনগণ অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও তাঁর প্রতীক দাঁড়িপাল্লার প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আশ্বাস দেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts