Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর জেলা পুলিশের বিদায়ী ওসির সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের বিদায়ী ওসির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে জেলা পুলিশ। শনিবার ৬ ডিসেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা জানানো হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মহোদয় বদলি হওয়া কর্মকর্তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংবর্ধনা প্রদান করেন। বিদায়ী পুলিশ কর্মকর্তারা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা প্রদান ও অপরাধ দমনে যে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন পুলিশ সুপার।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, বিদায়ী কর্মকর্তাগণ তাদের কর্মকালে চাঁদপুর জেলার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন এবং জেলার পুলিশিং ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের এই সেবা আগামী দিনের পুলিশিংয়ের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিদায়ী সহকর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন। বিদায়ী কর্মকর্তারাও চাঁদপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের বিদায় জেলায় দক্ষ ও জনবান্ধব পুলিশিংয়ের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালো।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

06 December 2025

চাঁদপুর জেলা পুলিশের বিদায়ী ওসির সংবর্ধনা

www.haimcharprotidin.com