হাইমচর প্রতিনিধি:
হাইমচর উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার বারেক বকাউল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোখলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দুটি জাতীয় দিবস বাস্তবায়নের লক্ষ্যে সকল দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ গ্রহণ করেন। এবং অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন জানান, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপজেলা পরিষদ প্রাঙ্গণে সকাল ৯ঃ০০ টায় পুষ্প অর্পণ এরপর পরই পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৬ই ডিসেম্বর মহান শহীদ দিবসে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদযাপন করা হবে। সফলভাবে দিবসটি উদযাপনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সেই উপ কমিটির মাধ্যমে দিবসটির সকল কার্যক্রম বাস্তবায়ন হবে।
আরো পড়ুন: https://haimcharprotidin.com/













