Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর-হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল ও রিভার ড্রাইভ সড়ক হবে: মানিক

চাঁদপুর-হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল ও রিভার ড্রাইভ সড়ক হবে: মানিক

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে চাঁদপুর ও হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে, চলাচলের বেহাল দশায় থাকা প্রধান সড়কটি প্রশস্ত করা এবং মেঘনা নদীর পাশ দিয়ে একটি রিভার ড্রাইভ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত রোববার (২৩ নভেম্বর ) বিকেলে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর ও হাইমচরবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই শেখ ফরিদ আহমেদ মানিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাঁদের আন্দোলনের ফলেই জনগণ শান্তিতে বসবাস করতে পারছে এবং কথা বলার সুযোগ পেয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে চাঁদপুরে তেমন কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে চাঁদপুর-হাইমচরের প্রধান সড়কের বেহাল দশার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আগামীতে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে এই রাস্তাটিকে প্রশস্ত করা হবে। পাশাপাশি চাঁদপুর-হাইমচর মেঘনা নদীর পাশ দিয়ে একটি রিভার ড্রাইভ সড়ক তৈরি করা হবে। চাঁদপুর ও হাইমচরে দুটি অর্থনৈতিক অঞ্চল করা হবে।”

আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে শেখ ফরিদ আহমেদ মানিক ঢাকাস্থ চাঁদপুর ও হাইমচরের ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনী এলাকার ৫ লাখ ২২ হাজার ভোটারকে উদ্বুদ্ধ করে ধানের শীষে ভোট দিতে উৎসাহিত করতে হবে।

নির্বাচনকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, “বিশেষ করে চাঁদপুরে ৩৩ শতাংশ তরুণ ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ ভোটার ধানের শীষ মার্কায় ভোট দিবে। তাদের সঙ্গে আমি যখন কথা বলি তারা বিষয়টি তখন পজিটিভলি নেয়।” তিনি ঢাকায় বসবাসকারী সকল ভোটারকে পরিবার পরিজন নিয়ে এলাকায় গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করার এবং নারী ও তরুণ ভোটারদের ধানের শীষের পক্ষে আকৃষ্ট করার আহ্বান জানান।

তিনি আরও আশ্বস্ত করেন, চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষ জয়ী হলে চাঁদপুরবাসীকে উন্নয়নের জন্য চিন্তা করতে হবে না। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান হবে। তিনি ঢাকাস্থ চাঁদপুরবাসীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ইনশাল্লাহ বিজয় আমাদের হবে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় নেতা আবু তাহের পাটোয়ারীসহ ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী। এসময় ‘মানিক ভাই ধানের শীষ’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল, যা ধানের শীষের প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধতা প্রকাশ করে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts