Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • খেলা
  • এশিয়ান কাপে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

এশিয়ান কাপে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

খেলা ডেক্স:

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে ১-০ গোলে পরাজিত করে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে আনল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ জাতীয় স্টেডিয়ামে ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলে লাল-সবুজের প্রতিনিধিরা এই অবিস্মরণীয় জয় অর্জন করে। এর আগে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষবার ভারতের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ।

ম্যাচটি বাংলাদেশ ও ভারতের জন্য নিয়মরক্ষার হলেও দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা ঘিরে যে বাড়তি উন্মাদনা, তার প্রতিফলন দেখা গেল মাঠেও। ম্যাচের শুরুতেই স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফোটালেন শেখ মোরসালিন

ম্যাচের ১১ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন রাকিব হোসেন। বক্সের বাইরে থেকে তার নিখুঁত পাস খুঁজে নেয় মোরসালিনকে। সুযোগ হাতছাড়া না করে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন এই ফরোয়ার্ড। তার নেওয়া বুলেট গতির শট ভারত গোলরক্ষক সান্ধুকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। এই গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমার্ধে এগিয়ে থাকার পরও বাংলাদেশ চাপে পড়ে। বিশেষ করে ৩০ মিনিটে চাঙ্গের নেওয়া শট নিশ্চিত গোল হতে পারত। কিন্তু সেই সময় বাংলাদেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হন মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি গোলমুখ থেকে দুর্দান্ত এক হেডে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।

এছাড়াও, ম্যাচের ৩৪ মিনিটে বিক্রম ও তপুকে ঘিরে দুদলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে তপু এবং ভারতের অধিনায়ক সন্দেশ হলুদ কার্ড দেখেন। ৪৩ মিনিটে হামজা চৌধুরীর বাঁ পায়ের নেওয়া জোরালো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। খেলার ২৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার বদলে মাঠে নামেন শাকিল তপু। কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান এবং চমক হিসেবে শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার।

এই জয়ের মাধ্যমে ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে তারা। এই ঐতিহাসিক জয় আন্তর্জাতিক ফুটবলে টানা পাঁচ ম্যাচ পর বাংলাদেশের জয় এনে দিল। এর আগে গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল দল। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে হামজা-জামালরা।

আরো পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts