শাহরাস্তি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হককে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়ায় শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এই উপলক্ষে শুক্রবার বিকেল তিনটায় এক বর্ণাঢ্য পথসভার আয়োজন করা হয়।
নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকে বরণ করে নেন। পরে তিনি পৌরসভার দোয়াভাঙ্গা আলামিন শপিং কমপ্লেক্সের সম্মুখে আয়োজিত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিজয় নিশ্চিত বলে স্লোগান দিতে থাকেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লায়ন মমিনুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি দলের হাইকমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। একইসঙ্গে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মনোনয়ন বোর্ড ও মহাসচিবকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) উপজেলায় ধানের শীষের প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিগত সরকার প্রধান হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না। আমরা শান্তির বাংলাদেশ চাই।“

তিনি নিজ দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অনিয়ম থেকে দূরে থাকার আহ্বান জানান।
প্রশাসনের উদ্দেশ্যে লায়ন মমিনুল হক বলেন, “বিগত শাসন ব্যবস্থার চাকরির মানসিকতা বাদ দিতে হবে। কারণ আপনাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়।”
তিনি সবশেষে উপস্থিত হাজার হাজার নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থককে এই বিশাল সংবর্ধনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য শেষ করেন।
উপজেলা যুবদল আহবায়ক আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, আবু ইউসুফ রোপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক: এটিএম জিয়া উদ্দিন বাদল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক: বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সহ-সভাপতি: মোঃ আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক: আক্তার হোসেন, যুবদলের সাবেক সভাপতি: মো. আঃ মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক: এড. শাহেদুল হক মজুমদার সোহেল, যুবদলের সদস্য সচিব: এহতেশামুল হক গণি, যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, ছাত্র দলের আহবায়ক: ইন্জিঃ এবিএম পলাশ, ছাত্র দলের সাধারণ সম্পাদক: আজগর হোসেন মিয়াজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব: মোয়াজ্জেম হোসেন শিপন, যুবদলের যুগ্ম সম্পাদক: আদনান নোমান।
এছাড়াও উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।













