Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

হাইমচরে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

হাইমচর প্রতিনিধি:

“হাতে হাত রাখি, সুন্দর সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন-২০২৫।

বুধবার (১২ নভেম্বর) হাইমচর উপজেলার মোয়াজ্জেম হোসেন কলেজে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মো: সলিম উল্যাহ-এর সার্বিক সহযোগিতায় সফলভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ কলেজটির বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল তপাদার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ হাছিব, স্বাস্থ্য ও জনসেবা সম্পাদক রিফাত হোসেন, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক রবিউল হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পেয়ে মোয়াজ্জেম হোসেন কলেজের শিক্ষার্থীরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। তারা জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা তাদের রক্তের গ্রুপ জানতে পেরেছে এবং মানব কল্যাণে রক্তদানে উদ্বুদ্ধ হয়েছে।

কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করায় আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হয়েছে। তাদের অনেকেরই রক্তের গ্রুপ জানা ছিল না। এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে সাহায্য করেছে, যার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।”

স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল তপাদার জানান, “আমাদের সংগঠন সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।”

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

12 November 2025

হাইমচরে স্বেচ্ছাসেবক ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

www.haimcharprotidin.com