Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

হাইমচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

হাইমচর প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁদপুরের হাইমচর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুছ ছালাম।

এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৫৯০ জন কৃষক গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি, ফেলন ও অড়হড় ফসলের বীজ ও সার সহায়তা পাবেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

09 November 2025

হাইমচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

www.haimcharprotidin.com