Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews

চাঁদপুরের ৫ আসনে যারা পেলেন মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, চাঁদপুরের পাঁচটি আসনে যারা দলীয় মনোনয়ন পেলেন, তাদের নাম নিচে দেওয়া হলো:

চাঁদপুর-১: এহসানুল হক মিলন, চাঁদপুর-২: জালাল উদ্দীন, চাঁদপুর-৩: শেখ ফরিদ আহম্মদ মানিক, চাঁদপুর-৪: হারুনুর রশিদ, চাঁদপুর-৫: ইঞ্জিনিয়ার মমিনুল হক।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত এই নামের তালিকা নিয়ে নির্বাচনী এলাকায় এখন থেকেই পুরোদমে প্রচারণার প্রস্তুতি শুরু হবে। নির্বাচনে অন্যান্য দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকাও দ্রুত প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

03 November 2025

চাঁদপুরের ৫ আসনে যারা পেলেন মনোনয়ন

www.haimcharprotidin.com