হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচরে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদর আলগী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি’র সভাপতি আমিন উল্লাহ বেপারি, হাইমচর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সরর্দার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণ করতে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনা মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল, ২নং আলগী দূর্গাপুর উওর ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিক গাজী, ৩নং আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মেজর, ৪নং নীলকমল ইউনিয়ন যুবদলের সভাপতি মনির ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ মোল্লা, ৫নং হাইমচর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন, সাধারণ সম্পাদক মনির, ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জসিম এর নেতৃত্বে ৬টি ইউনিয়ন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে আগত সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আরো দেখুন: https://haimcharprotidin.com













