Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে কৃষকের বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ

ফরিদগঞ্জে কৃষকের বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে এই প্রথম সর্বোচ্চ গাঁজার চালান ধরা পড়ল গ্রামবাসীর হাতে। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার সকদীরামপুর গ্রামে কৃষক খলিলুর রহমানের বাড়ি থেকে ২৬টি প্যাকেটে থাকা বিপুল পরিমাণ ৫২ কেজি গাঁজা আটক করা হয়। পরে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বাড়ির মালিক কৃষক খলিলুর রহমান (৬০)-কে আটক করা হয়েছে। তবে তার ছেলে চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৩৫) এবং রুবেল (৩০) নামে অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক রুবেল মাদক সংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন স্বপন জানান, ভোরে কৃষক খলিলুর রহমানের বাড়িতে একটি প্রাইভেটকার প্রবেশ করে এবং দ্রুত ৫২টি বড় প্যাকেট নামিয়ে চলে যায়। গ্রামের মেঠোপথে হাঁটতে থাকা দুই নারীর চোখে প্রথম এই দৃশ্য ধরা পড়ে এবং তাদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়।

সন্দেহ হওয়ায় গ্রামবাসী বাড়িটি ঘেরাও করে এবং সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। ইতোমধ্যে ২৬টি প্যাকেটে থাকা আনুমানিক ৫২ কেজি গাঁজার চালান তারা বাগান থেকে একটি ঘরে নিয়ে রাখে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাঁজার চালানটি জব্দ করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই ঘটনায় জড়িত সন্দেহে কৃষক খলিলুর রহমানকে (৬০) আটক করা হয়েছে। তবে তার ছেলে চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৩৫) ও রুবেল (৩০) নামের যুবক পালিয়ে গেছে।”

ওসি আরও জানান, পলাতক দুই যুবকের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন প্রকার অপরাধের সাথে সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এদের মধ্যে রুবেল মাদককে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

25 October 2025

ফরিদগঞ্জে কৃষকের বাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ

www.haimcharprotidin.com