Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • চাঁদপুর সদরের বালিয়া ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদরের বালিয়া ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ অক্টোবর বুধবার বিকাল ৩টায় উত্তর বালিয়া ফোরকানিয়া মাদ্রাসার ঈদ গাঁ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এজাজ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন তপাদারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কে. এম নজরুল ইসলাম নজু খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান খান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস জুয়েল, জেলা বিএনপির সদস্য জি.এম মাসুদ রায়হান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন কাজী সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো দেখুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts