Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • শাহরাস্তি
  • চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে উঠেছে। এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন ৮ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন ইঞ্জি. মো. মমিনুল হক (বিএনপি), অধ্যাপক আবুল হেসাইন (জামায়াত ইসলামী), মির্জা গিয়াসউদ্দিন (জাতীয় পার্টি), মোহাম্মদ আলী পাটওয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সৈয়দ বাহাদুর শাহ (ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ), মাহমুদ হাসান নয়ন (ইনসানিয়াত বাংলাদেশ), নেয়ামুল বশির (এলডিপি), মো. জাকির হোসেন প্রধানীয়া (স্বতন্ত্র)।

উল্লেখ্য যে, ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ মুহূর্তে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি। জমা দেওয়া প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে এই আসনে জমজমাট লড়াইয়ের আভাস দেখছেন স্থানীয় ভোটাররা।

আরো দেখুন: www.haimcharprotidin.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts