লালমনিরহাট প্রতিনিধি:
কনকনে শীতে জীবন যখন থমকে যায় , ঠিক তখনই মানবিকতার উষ্ণ হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার দুপুরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির মাদক চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে জনসচেতনামূলক সভা শেষে স্থানীয় গরীব, অসহায় ও দুস্থ দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আয়োজনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম পিএসসি।
উক্ত মত বিনিময় ও শীতবস্ত্র বিতরণের সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম পিএসসি, অবৈধভাবে সীমান্ত পারাপারের মাধ্যমে অনুপ্রবেশ এবং মাদক চোরাচালানসহ যাবতীয় চোরাচালান বন্ধের জন্য সকলের নিকট বিশেষভাবে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি মাদকের কুফল সম্পর্কে বলেন ও এই ধরণের পণ্য পরিবহন, সেবন ও মজুদের ব্যাপারে জিরো টলারেন্স (শূণ্য সহনশীলতা) ঘোষণা করেন।
আরো পড়ুন: https://haimcharprotidin.com







