Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • মতলব উত্তর
  • মতলব উত্তরে লঞ্চে অভিযানে ২ মেট্রিক টন জাটকা জব্দ

মতলব উত্তরে লঞ্চে অভিযানে ২ মেট্রিক টন জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ২ হাজার কেজি (৫০ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার এখলাশপুর এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে এই বিপুল পরিমাণ মাছ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় পরিচালিত এই অভিযানে ভেলা থেকে ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-৪’ নামক একটি লঞ্চে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে লঞ্চটি থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ মণ (২ মেট্রিক টন) জাটকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে তাৎক্ষণিকভাবে বিতরণ করে দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন: “জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা—এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও জানান, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথের সকল পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts