Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • ফরিদগঞ্জ
  • ফরিদগঞ্জে যৌথ অভিযানে ১৭ মামলার আসামী মাদকসহ আটক

ফরিদগঞ্জে যৌথ অভিযানে ১৭ মামলার আসামী মাদকসহ আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে মো. ফয়সাল (২৬) নামে এক চিহ্নিত মাদক কারবারি আটক হয়েছেন। আটকের সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা ও ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত ফয়সাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মো. মন্তাজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী, বর্ডার বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ হাতেনাতে মো. ফয়সালকে আটক করা হয়। তার কাছ থেকে মাদকদ্রব্যের পাশাপাশি দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মো. ফয়সালের বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts