Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১৬ জেলে আটক

মতলব উওর প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণের বিশেষ সময়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

শুক্রবার রাতে উপজেলার মেঘনা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত নৌকা এবং প্রায় ৬ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ সময় কোনো ইলিশ মাছ জব্দ করা সম্ভব হয়নি।

আটককৃত জেলেরা হলেন রিপন মোল্লা (২৫), মো. রিপন দেওয়ান (৪৪), মো. মফিজুল (৩৫), মো. জসিম মিজি (৩৫), মো. আকাশ (২০), মো. উজ্জল (৪৫), স্বপন সিকদার (২৪), মো. শান্ত মাদবর (২০), মো. শাহিন সরদার (৩৪), আল আমিন (৩৫), মো. জব্বার সিকদার (৪৫), মো. বিল্লাল গাজী (৪০), মো. নাসির ঢালী (৩২), আব্দুর রাজ্জাক (২০), মো. আরিফ (১৯) ও মো. জাহাঙ্গীর মোল্লা (৩৭)।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত এই ১৬ জন জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, “মা ইলিশ রক্ষায় আমরা দিন-রাত নদীতে টহল ও অভিযান চালাচ্ছি। কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে ছাড় দেয়া হবে না। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।”

সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণের সময় জুড়ে নদীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম পেলেই সেগুলো ধ্বংস করা হবে।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts