নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর শহরের সার্কিট হাউজ সম্মুখ সড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৯ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি বাস থেকে মোট ১০টি হর্ন জব্দ এবং জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা আফরোজ। পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন করায় ০৩টি বোগদাদীয়া পরিবহন, ০১টি আইদি এবং ১টি আনন্দ পরিবহন থেকে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নগুলো জব্দ করা হয়। এসময় সংশ্লিষ্টদের ২,৫০০ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান চলাকালীন বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।
আরো পড়ুন: www.haimcharprotidin.com













