Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • চাঁদপুর
  • কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা হয়নি, বিভ্রান্তি না ছড়াতে আহ্বান: শেখ ফরিদ আহমেদ মানিক

কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা হয়নি, বিভ্রান্তি না ছড়াতে আহ্বান: শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে চাঁদপুর, বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি সভা করেন তিনি।

গুলশানে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংশ্লিষ্ট এলাকার মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। সভার পর চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দেন।

ফেসবুক স্ট্যাটাসে শেখ ফরিদ আহমেদ মানিক উল্লেখ করেন, “সোমবার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এবং যথাসময়ে দলীয় মনোনয়ন ঘোষণা করার কথা ব্যক্ত করেন।”

তবে এই সভার পরই দলের অভ্যন্তরে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রবণতা লক্ষ্য করা গেছে বলে জানান শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বিবৃতিতে কঠোরভাবে সতর্ক করে বলেন, “সভায় কাউকে মনোনয়ন দেয়ার ঘোষণা দেয়া হয়নি কিন্তু দলীয় বিভিন্ন পর্যায়ের কিছু কিছু নেতাকর্মী-সমর্থক বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজ নিজ পছন্দের ব্যক্তি, নেতাদের পক্ষে মনোনয়ন পাওয়ার বিভ্রান্তি ছড়াচ্ছেন যা দলীয় ঐক্য, সংহতির পরিপন্থি।”

দলের স্বার্থে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সবাই দলের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে এবং এ ধরনের বিভ্রান্তিমুলক অপপ্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।”

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা এবং জেলা সভাপতির এই সতর্কবার্তা থেকে স্পষ্ট, দলীয় মনোনয়ন নিয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত আসার আগে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষা করাই এখন দলের প্রধান লক্ষ্য।

আরো দেখুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts