Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল

হাইমচরে মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারে অবস্থিত ‘মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র রমজানের তাৎপর্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু খালেদ উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মেলবন্ধন রক্ষায় এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপস্থিত সুধীজন ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাহফিলে স্থানীয় ব্যবসায়ী নেতা, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া, সহ আরো কয়েকজন সাংবাদিকবৃন্দ এবং ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্ট টেকনিশিয়ান ও স্টাফরা উপস্থিত ছিলেন। ইফতারের পর উপস্থিত সকলকে নিয়ে জামাতে মাগরিবের নামাজ আদায় করা হয়।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts