Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • আসন্ন উত্তর আলগী ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

আসন্ন উত্তর আলগী ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম-কে নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সম্প্রতি মহজমপুরস্থ মরহুম চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী প্রতিষ্ঠিত এতিমখানা ও মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় এই গণদাবি জোরালো হয়ে ওঠে।

এলাকার মুরুব্বী, সুধীজন ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত বক্তারা বলেন, এলাকার টেকসই উন্নয়ন, শান্তি-শৃঙ্খলারক্ষা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমকে একজন সৎ ও কর্মঠ ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সভায় উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ শামীমের ওপর তাদের আস্থা প্রকাশ করে বলেন, “আমরা এমন একজন মানুষ চাই যে সুখে-দুখে সব সময় আমাদের পাশে থাকবে। ইব্রাহিম খলিল শামীম আমাদের প্রত্যাশা পূরণে সক্ষম।” এমন ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন প্রার্থীর জন্য বড় শক্তির উৎস হিসেবে দেখা দিচ্ছে।

জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়ে মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম জানান, “আপনাদের এই বিশ্বাস আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। মরহুম চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজী যে আদর্শ রেখে গেছেন, তা ধারণ করে আমি এই এলাকার উন্নয়ন, শান্তি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের দোয়া ও পরামর্শই আমার পথচলার পাথেয়।”

উল্লেখ্য যে, মরহুম চেয়ারম্যান আব্দুর রহমান মিয়াজীর হাতে গড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানকে ঘিরে এই অঞ্চলের মানুষের আবেগ জড়িয়ে আছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে শামীম ইউনিয়নবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts