Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে ৫ পিস ইয়াবাসহ চার মামলার পলাতক আসামি গ্রেফতার

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ চার মামলার পলাতক আসামি গ্রেফতার

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ চার মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) হাইমচর থানাধীন উত্তর আলগী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম বেপারী প্রকাশ ইবু (৪০)। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া বেপারী বাড়ির নুর ইসলাম বেপারী ও আম্মাতি বেগম দম্পতির ছেলে।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র দিকনির্দেশনায় এসআই(নিঃ) সৌরভ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ওই স্থানে অভিযান চালায়। এ সময় ইব্রাহিম বেপারীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির গোঁজ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বে আরও ৪টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে গত ৩০ আগস্ট হওয়া হাইমচর থানার অপর একটি মাদক মামলারও তিনি পলাতক আসামি ছিলেন।

এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এফআইআর নম্বর-০৯, তারিখ- ০৮/০৯/২০২৬) রুজু করা হয়েছে। গত সোমবারই তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

08 September 2026

হাইমচরে ৫ পিস ইয়াবাসহ চার মামলার পলাতক আসামি গ্রেফতার

www.haimcharprotidin.com