Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • আলগী বাজার হবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব- ইউএনও নজরুল ইসলাম

আলগী বাজার হবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব- ইউএনও নজরুল ইসলাম

আলগী বাজার হবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব- ইউএনও নজরুল ইসলাম

ইউএনও

সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির কর্মশালা

ডেক্স রিপোর্ট:

হাইমচরের আলগী বাজারের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করার লক্ষ্যে ‘সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ বিষয়ক পাইলট কার্যক্রমের আওতায় বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আলগী বাজারের পরিচ্ছন্নতা, বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশবান্ধব বাজার গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ভূমিকা, দায়িত্ব ও সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের মাধ্যমে সমন্বিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এর সঙ্গে বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত হতে হবে। আলগী বাজারকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, “বর্জ্য যেখানে-সেখানে ফেলা বন্ধ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা থাকবে। তবে একটি কার্যকর ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে যেমন বাজারের পরিবেশ সুন্দর রাখা সম্ভব, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বর্জ্যের নেতিবাচক প্রভাবও কমিয়ে আনা যাবে।

কর্মশালায় উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলগী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিয়া, ব্যবসায়ী আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা আলগী বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা, ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আলগী বাজারের বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নিয়ে মতামত দেন। পাশাপাশি বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রমকে অংশগ্রহণমূলক ও দীর্ঘমেয়াদি করার লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, পাইলট কার্যক্রমের মাধ্যমে প্রণীত পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে আলগী বাজারের বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাজারটি আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

07 September 2026

আলগী বাজার হবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব- ইউএনও নজরুল ইসলাম

www.haimcharprotidin.com