Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • সর্বশেষ
  • হাইমচরে মাদকের বিরুদ্ধে এলাকায়বাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন

হাইমচরে মাদকের বিরুদ্ধে এলাকায়বাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকাকে অপরাধমুক্ত করার অঙ্গীকার নিয়ে রাজপথে নেমেছে কয়েকশো মানুষ।

শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে উপজেলার ৩নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ‘ভাই বন্ধু যুব সংগঠন’-এর উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উত্তর চরভাঙ্গা মিয়াজি বাড়ি জামে মসজিদ সংলগ্ন ২০নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৮নং ওয়ার্ডটি মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় দুর্গম পথ ব্যবহার করে বিভিন্ন অঞ্চল থেকে মাদকসেবীরা এখানে ভিড় জমায়। স্থানীয় কিছু মাদকসেবী তাদের এই কাজে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে।

বক্তারা আরও জানান, মাদকের টাকা জোগাড় করতে এলাকায় আশঙ্কাজনকহারে চুরি ও ছিনতাই বেড়ে গেছে।সম্প্রতি এক গৃহস্থের ঘর থেকে প্রকাশ্য দিবালোকে ছাগল চুরির ঘটনা ঘটেছে।মাদকসেবীদের আনাগোনায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”মাদক শুধু একটি জীবন নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের শান্ত এলাকায় বহিরাগত মাদকসেবীদের আড্ডা আমরা আর বরদাশত করব না।”ভাই বন্ধু যুব

সংগঠনের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ দিদারুল ইসলাম, শাহাদাত মিজি, মিজান সৈয়াল এবং খতিব আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা অনতিবিলম্বে মাদক সিন্ডিকেট ভেঙে দিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। নিয়মিত অভিযান চলছে এবং মাদক ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। তবে দুর্গম এলাকায় মাদক নির্মূল করতে এলাকাবাসীর সক্রিয় তথ্য ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।”

মাদকমুক্ত সমাজ গড়তে কেবল আইন নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ—আর হাইমচরের এই মানববন্ধন সেই আন্দোলনেরই একটি বলিষ্ঠ সূচনা।

আরো পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts