Shopping cart

Subtotal $0.00

View cartCheckout

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • সর্বশেষ
  • মহান বিজয় দিবসে শ্রদ্ধার ফুলে আচ্ছাদিত হাইমচরের শহীদ মিনার

মহান বিজয় দিবসে শ্রদ্ধার ফুলে আচ্ছাদিত হাইমচরের শহীদ মিনার

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চাঁদপুরের হাইমচর উপজেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছে হাইমচরের কেন্দ্রীয় শহীদ মিনার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

এরপরই হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে হাইমচর থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান-এর নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি হাইমচর-সাব জোনাল অফিস শ্রদ্ধা নিবেদন করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারীর নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এবং মুক্তিযোদ্ধাগণ দের সন্তানগণের পক্ষে আব্দুল কাদির গাজীর নেতৃত্বে অন্যানরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়: যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন-এর নেতৃত্বে।

স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে। ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ মাঝি-এর নেতৃত্বে। কৃষক দল আহ্বায়ক আলী আকবর টেলু ও সদস্য সচিব হুমায়ুন কবির লিটনের নেতৃত্বে।

শ্রমিক দল সভাপতি গোলাম মোস্তফা শেখ ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপ্ন-এর নেতৃত্বে।তাঁতি দল সভাপতি আব্দুল হান্নান গাজী ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া পেদার নেতৃত্বে।

এছাড়াও, উপজেলা জুলাই যোদ্ধাগণের পক্ষে হারুনুর রশিদ গাজী-এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব যোদ্ধাগণ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন: https://haimcharprotidin.com/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

16 December 2025

মহান বিজয় দিবসে শ্রদ্ধার ফুলে আচ্ছাদিত হাইমচরের শহীদ মিনার

www.haimcharprotidin.com